বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ, সেই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় পা দিয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী।

হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় আজ হামজা চৌধুরী

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ জন সংবাদটি দেখেছেন
হামজা চৌধুরী
হামজা চৌধুরী

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় পা দিয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী।

ইংল্যান্ড থেকে গতকাল বাংলাদেশ সময় রাতে রওনা দিয়ে আজ ১১টার দিকে দেশে পৌঁছান হামজা। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।

হংকং ম্যাচকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তবে লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডে ব্যস্ততা থাকায় একটু পরেই যোগ দিতে হলো হামজাকে।

হোম ম্যাচ ছাড়াও হংকংয়ে গিয়েও খেলবে বাংলাদেশ। সেটিও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। আগামী ১৪ অক্টোবর সেই ম্যাচ খেলে আবার ইংল্যান্ডের পথ ধরার কথা হামজার। এর আগে মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলেন। জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসেন বাংলাদেশে।

বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com