মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

  • সবশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ জন সংবাদটি দেখেছেন

পাকিস্তানের সেনাপ্রধান এবং নবগঠিত প্রতিরক্ষা বাহিনীর (ডিফেন্স ফোর্সেস) প্রথম প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেছেন, “ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে ভারতের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়।”

সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তর (জিএইচকিউ)–এ তাঁর সম্মানে আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন। সম্প্রতি তাকে পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বক্তব্যে ফিল্ড মার্শাল মুনির বলেন, সামরিক পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং হুমকিও বহুমাত্রিক হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে তিন বাহিনীর সমন্বয়ে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, প্রতিটি বাহিনী নিজস্ব কাঠামো ও কার্যক্রম বজায় রাখবে। তবে নতুন ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার তিন বাহিনীর অপারেশন সমন্বয় ও কৌশলগত নেতৃত্ব দেবে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তাঁর এই বার্তা ভারত-পাকিস্তান সম্পর্ককে ঘিরে নতুন আলোচনা সৃষ্টি করেছে। একই সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com