মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাতিল, পরীক্ষার নির্দেশ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ জন সংবাদটি দেখেছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিয়মিত শনিবারের ছুটি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে যেসব বিদ্যালয়ে এখনো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পন্ন হয়নি, সেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক চিঠিতে উপসচিব রওশন আরা পলি এ নির্দেশনা দেন। চিঠিতে বলা হয়, ১১ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ সময়কালে (শুক্রবার ও শনিবার ব্যতীত) তিন কার্যদিবসে পরীক্ষা সম্পন্ন করতে হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনের কারণে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আয়োজন ব্যাহত হওয়ায় এই ছুটি স্থগিত রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com