সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সবশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
বুধবার বিকেলে তিনি এক ঘণ্টারও বেশি সময় হাসপাতালে অবস্থান করেন।

হাসপাতাল–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের সঙ্গে কথা বলেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা ও পরবর্তী করণীয় নিয়ে ব্রিফিংয়ে অংশ নেন তিনি। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। খবর অনুযায়ী, মেডিকেল বোর্ডের অধীনে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকেরা তার শারীরিক অবস্থাকে এখনও ‘গুরুতর’ বলে উল্লেখ করছেন। তারা মনে করছেন, কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল হওয়া সার্বিক অবস্থার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com