বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

রংপুর বিভাগীয় ইজতেমায় রাজমিস্ত্রি সাইদুরের মৃত্যু

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগঞ্জ খাদ্য গুদামের সামনে বসবাসরত ও আরাজি গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি সাইদুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

গতকাল সন্ধ্যায় তিনি রংপুর বিভাগীয় ইজতেমায় অবস্থান করছিলেন। আজ ভোর ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইজতেমা ময়দানে উপস্থিত সাথীরা তাকে দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করতেন। দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও তিনি ধর্মীয় কাজে নিয়মিত অংশ নিতেন। ইজতেমায় যোগ দিতে তিনি গতকালই বাড়ি থেকে বের হন।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দাফন–কাফনের ব্যবস্থা পরিবার পরবর্তীতে জানাবে বলে জানিয়েছেন স্বজনরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com