বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শত্রুদের প্রতি কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ জন সংবাদটি দেখেছেন

বিভিন্ন চাপ, ঘাটতি ও বৈশ্বিক প্রতিপক্ষের চ্যালেঞ্জ অতিক্রম করে ইরান অগ্রগতির পথেই রয়েছে—এমন দৃঢ় বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়াহতে ফাতিমা আল জাহরার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজারো উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দেন।

খামেনি বলেন, দেশের ভেতরে নানামুখী সমস্যা ও সংকট থাকলেও ইরানের জনগণ তাদের স্থিরতা, অধ্যবসায় ও আন্তরিকতার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। “আল্লাহর রহমতে দেশ উন্নতির ধারায় রয়েছে,” উল্লেখ করেন তিনি।

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার প্রসঙ্গ তুলে ধরে খামেনি বলেন, ইরান শুধু সামরিক যুদ্ধেই নয়; বরং বৈশ্বিক প্রচার ও মিডিয়া যুদ্ধেও মুখোমুখি হয়ে লড়াই করছে। তার দাবি, শত্রুরা বুঝে গেছে—ইরানকে সামরিক চাপ দিয়ে দমিয়ে রাখা বা দখল করা সম্ভব নয়।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে নতুন সংঘাতের আশঙ্কা বাড়িয়ে জনগণের মধ্যে ভীতি তৈরি করতে চায়। কিন্তু ইনশাআল্লাহ তারা এতে সফল হবে না।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com