শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন

শীত নিবারণে রাখা কয়লা থেকে অগ্নিকাণ্ড, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ জন সংবাদটি দেখেছেন
শীত নিবারণে রাখা কয়লা থেকে অগ্নিকাণ্ড, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
শীত নিবারণে রাখা কয়লা থেকে অগ্নিকাণ্ড, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
শরীয়তপুর সদরে শীত নিবারণের জন্য বিছানার পাশে মাটির পাত্রে রাখা জ্বলন্ত কয়লা থেকে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে বিছানার ওপরই ছাই হয়ে গেছে তার মরদেহ। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার (৮০) রুদ্রকর এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী।একমাত্র মেয়ের বিয়ের পর থেকে বাড়িতে একাই বসবাস করতেন ওই বৃদ্ধা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভার পর বিছানার ওপর বৃদ্ধার মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীত নিবারণের জন্য একটি মাটির পাত্রে আগুন রেখেছিলেন তিনি। ওই পাত্রে রাখা আগুনের কয়লা বিছানায় পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীত থেকে রক্ষা পেতে মাটির পাত্রে রাখা কয়লার আগুন বিছানায় পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার মেয়ের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com