শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত অন্তত ১০

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ জন সংবাদটি দেখেছেন
oplus_0

রংপুরের পীরগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ও অনিতা পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাস জামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসে। মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মোটরসাইকেল চালক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, নিহত মিজানুর রহমান জামতলা এলাকার পাশের একটি মাদ্রাসায় পড়ুয়া তাঁর ছেলেকে ভাত দিতে যাচ্ছিলেন। রোড ডিভাইডার সংলগ্ন স্থানে পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষের মুখে পড়েন তিনি।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনায় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

পীরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com