মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

উন্নত চিকিৎসার জন্য জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে। দুপুর ১টা ৩০ মিনিটে হাদিকে বহন করে অ্যাম্বুলেন্সটির সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের  সংসদ সদস্য প্রার্থী । গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে গত দুই দিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com