মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হলেন যারা

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩ জন সংবাদটি দেখেছেন
বাঁ থেকে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ / ছবি : সংগৃহীত
বাঁ থেকে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ / ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় নির্বাচিত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাররা নির্ধারণ করেন আগামী চার বছরের জন্য বিসিবির নীতিনির্ধারকরা কে হবেন।

ক্যাটাগরি–১: জেলা ও বিভাগ কোটা থেকে নির্বাচিতরা- আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম বিভাগ), আসিফ আকবর (চট্টগ্রাম বিভাগ), নাজমুল আবেদিন ফাহিম (ঢাকা বিভাগ), আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগ) আব্দুর রাজ্জাক রাজ (খুলনা বিভাগ), জুলফিকার আলী খান (খুলনা বিভাগ), সাখাওয়াত হোসেন (বরিশাল বিভাগ), রাহাত শামস (সিলেট বিভাগ), মোখলেসুর রহমান (রাজশাহী বিভাগ) হাসানুজ্জামান (রংপুর বিভাগ)

ক্যাটাগরি–২: ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিতরা- ইশতিয়াক সাদেক, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম

ক্যাটাগরি–৩: সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান কোটা- খালেদ মাসুদ পাইলট। এনএসসি কোটায় নির্বাচিত দুই পরিচালক-ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, এম ইসফাক আহসান

পরবর্তী ধাপ: সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন- নির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে একজন সভাপতি ও দুইজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।
বিসিবির নতুন পরিচালনা পরিষদ আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com