শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

ক্ষমা চেয়ে জাতীয় পার্টিতে ফিরছেন সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

প্রকাশ্যে ক্ষমা চেয়ে জাতীয় পার্টিতে (জাপা) ফিরছেন সাবেক প্রতিমন্ত্রী ও দলটির প্রভাবশালী নেতা মশিউর রহমান রাঙ্গা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে এর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন মশিউর রহমান রাঙ্গা। ওই চিঠিতে তিনি ভবিষ্যতে দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সিদ্ধান্তের বাইরে কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে জড়াবেন না—এমন অঙ্গীকার করেন।

জাতীয় পার্টির একাধিক দায়িত্বশীল নেতা জানান, রাঙ্গার ক্ষমা প্রার্থনা ও প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে তাকে পুনরায় দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

উল্লেখ্য, অতীতে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে মশিউর রহমান রাঙ্গা আলোচনায় আসেন। তাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘিরে দলীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছিল।

এসময় মশিউর রহমান রাঙ্গা এক ভিডিও বার্তায় বলেন পূর্বের সব ভুলগুলো শুধরে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টির সাথেই থাকতে চাই ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com