শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তবে মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ কারণেই বিজয় দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মাজারে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছি—বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিরন্তর সংগ্রামকারী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

একইসঙ্গে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আশা করা হচ্ছে, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন গণতন্ত্রের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com