শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন

বিকেল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা

৩শ আসনের প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। তবে দলটি এককভাবে ৩শ আসনে প্রার্থী দেবে, নাকি কোনো জোটের অংশ হয়ে নির্বাচনে লড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলের মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারী নিশ্চিত করেছেন যে তারা নির্বাচনে মনোনয়ন জমা দেবেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও দলের অবস্থান পরিষ্কার করতে আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

নির্বাচনের চূড়ান্ত কৌশল নির্ধারণে আজ দলের তৃণমূল ও শীর্ষ নেতাদের নিয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আপাতত ৩শ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছেন।

তবে দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের মতামতের ওপর ভিত্তি করে জোট গঠন বা অন্য দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তিনি বলেন, নির্বাচনে এককভাবে অংশগ্রহণের চিন্তাও তাদের রয়েছে, তবে সবকিছুই দলীয় ফোরামের আলোচনার পর চূড়ান্ত হবে।

এদিকে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির অপর অংশ এবং তাদের গঠিত ১৮ দলীয় নতুন জোটও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও মনোনয়ন জমার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে।

জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুললেও জাপা নির্বাচনের মাঠেই থাকার প্রস্তুতি নিচ্ছে।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com