শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি অবরুদ্ধ, সাত দফা দাবিতে বিক্ষোভ

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক:

 নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি আটকে রেখে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীরা তার গাড়ি আটকে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল আসামি গ্রেপ্তারসহ সাত দফা দাবি জানান। দাবিগুলোর বিষয়ে আশ্বাস দেওয়ার পর তারা সড়ক থেকে সরে যান।

খোঁজ নিয়ে জানা যায়, বিকেএমইএ’র উদ্যোগে জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার এবং আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে তদবির বাণিজ্য বন্ধ।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ওসমান হাদী বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। আপনারা তার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন। আপনারা যে দাবিগুলো জানিয়েছেন, সেগুলো যৌক্তিক। সরকার সেগুলো বাস্তবায়নে কাজ করবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com