শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে

রাজধানীতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, যান চলাচল বন্ধ

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক: : রাজধানীতে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রামপুরা ব্রিজ থেকে লং মার্চটি শুরু হয়। বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়।অগ্রসর হতে না পেরে জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতেই অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান বিক্ষোভকারীরা। পুলিশের ব্যারিকেড ও সড়কে অবস্থানের কারণে বিকাল ৩টা থেকে প্রগতি সরণিতে যানবাহন চলাচল বন্ধ থাকে, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com