মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে’

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ জন সংবাদটি দেখেছেন

ওপার বাংলার গ্ল্যামার ও সাহসী উপস্থিতির আরেক নাম স্বস্তিকা মুখার্জি। সমালোচনা কিংবা কটাক্ষ— কিছুই যেন তাকে দমাতে পারে না। অতিরিক্ত খোলামেলা লুক নিয়ে বারবার বিতর্কে জড়ালেও, নিজের শর্তেই নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন এই অভিনেত্রী।

কিছুদিন আগেই বিকিনি লুকে ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন চমক নিয়ে হাজির হলেন স্বস্তিকা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে স্বস্তিকাকে।

সাদামাটা হলেও তার লুকে ছিল স্টাইলিশ ছোঁয়া ও আত্মবিশ্বাসী ভঙ্গি। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একটু উষ্ণতার জন্য।’ তার এই নতুন লুক দেখে নেটিজেনরাও মন্তব্যে প্রশংসা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল প্রসঙ্গে এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ বোঝালেন, তীর্যক মন্তব্যে একেবারেই গুরুত্ব দেন না তিনি।

টালিউডের ৪৫ বছর বয়সীএই নায়িকা পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলে মাঝেমধ্যেই কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com