মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সরাসরি চুক্তিতে ছয় বিদেশি ক্রিকেটার নিল রংপুর রাইডার্স

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের আগে স্কোয়াড শক্তিশালী করতে সরাসরি চুক্তিতে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সাবেক চ্যাম্পিয়ন দলটি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

রংপুর রাইডার্সের সঙ্গে সরাসরি চুক্তিতে যুক্ত হওয়া বিদেশি ক্রিকেটাররা হলেন—ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ।

এর মধ্যে ডেভিড মালান, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফ ২০২৪–২৫ মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলেছেন। অন্যদিকে খুশদিল শাহ, ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ আগের মৌসুমেও রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন।

বিবৃতিতে রংপুর রাইডার্স জানিয়েছে, “অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারদের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং ও বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করবে। বিপিএল ২০২৬-এ শিরোপা জয়ের লক্ষ্য পূরণে এই দল গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রংপুর রাইডার্সের দল

সরাসরি চুক্তি (দেশি):
নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান

সরাসরি চুক্তি (বিদেশি):
খাজা নাফি, সুফিয়ান মুকিম, ডেভিড মালান, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, আকিফ জাভেদ

নিলাম থেকে নেওয়া খেলোয়াড়:
লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, মেহেদি হাসান সোহাগ, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলো গে ও মোহাম্মদ আখলাক

উল্লেখ্য, সিলেটে চলতি মাসের ২৬ তারিখ শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com