মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ মুখোমুখি হংকং, ঢাকায় পৌঁছেছে দলটি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ জন সংবাদটি দেখেছেন
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং এখন ঢাকায়!
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং এখন ঢাকায়!

স্পোর্টস ডেস্ক | আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে হংকং জাতীয় ফুটবল দল। সোমবার (৭ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

২৫ জন ফুটবলার ও ১২ জন কর্মকর্তা নিয়ে ৩৭ সদস্যের হংকং দল ঢাকায় এসেছে। দলের ১৩ জন খেলোয়াড় বর্তমানে চীনের বিভিন্ন লিগে খেলছেন।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উত্তরার এপিবিএন মাঠে অনুশীলনে নামবে অতিথি দলটি। আগামীকাল বুধবার (৯ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগের দিন শেষ অনুশীলন করবে তারা।

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর)। এরপর ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে নিজ দেশে ফিরে যাবে হংকং দল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com