মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

 নিরাপত্তা ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি নাগরিক সমাজের

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক: | 

দেশে সাম্প্রতিক সহিংসতা ও ধারাবাহিক নিরাপত্তা ব্যর্থতার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থতা এবং সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেওয়াকেই এই দাবির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। শুক্রবার ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নাগরিক সমাজের প্রতিনিধিরা সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক দল, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের এসব অনাচারের বিরুদ্ধে আরও দৃঢ় ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি বলেন, শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে সরকার ব্যর্থ হয়েছে। তার ভাষায়,‘একটি হত্যাকাণ্ডের বিচার না হওয়া শুধু একটি ব্যক্তির জন্য নয়, পুরো সমাজের জন্যই ভয়াবহ বার্তা বহন করে।’ অধ্যাপক সামিনা লুৎফা আরও বলেন, সম্প্রতি সংবাদমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা প্রমাণ করে—নাগরিকদের মতপ্রকাশ ও সাংস্কৃতিক চর্চার নিরাপত্তা দিতে রাষ্ট্র যথাযথভাবে সক্ষম হয়নি। এসব ব্যর্থতার রাজনৈতিক ও নৈতিক দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আইনজীবী মানজুর আল মতিন, লেখক ও সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ এবং চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা। তারা সবাই একযোগে সহিংসতা, হামলা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার না করা হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com