মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারে খাবার সহায়তা এনসিপির

  • সবশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ জন সংবাদটি দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন এনসিপি’র উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। তার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর মহানগরের যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, রংপুর জেলা যুগ্ম সমন্বয়কারী মো. এরশাদ হোসেন, জেলা সদস্য কামরুজ্জামান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সাংসদের সদস্য সচিব তানজিম আলম তাসিন, উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামানসহ স্থানীয় সংগঠকরা।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সাদিয়া ফারজানা দিনা বলেন,“আমরা শুধু সহানুভূতি দেখাতে আসিনি, বাস্তবে পাশে থাকতে এসেছি। মানুষের দুঃসময়ে রাজনীতি নয়, মানবিকতাই আমাদের মূল দায়িত্ব।”

তিনি আরও বলেন,“যারা গৃহহীন হয়েছেন, তাদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়।”

এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত এলাকাগুলোতে পরবর্তীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com