শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

মনোনয়ন তোলার আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

রংপুর–৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলনের আগে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে কবর জিয়ারত করেছেন। পাশাপাশি তিনি শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার বাবা-মায়ের দোয়া নেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন সাইফুল ইসলাম। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।

সাইফুল ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও ত্যাগ থেকেই রাজনীতিতে নৈতিকতা ও দায়বদ্ধতার শিক্ষা নিতে হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com