মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৮ দফা দাবিতে রংপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ জন সংবাদটি দেখেছেন

রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট–এর শিক্ষার্থীরা ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রংপুর–ঢাকা–কুড়িগ্রাম মহাসড়কের তাজহাট মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এতে ওই মহাসড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত থাকায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি পরীক্ষা ও সব ধরনের ক্লাস বর্জনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ৮ দফা দাবি, ১. ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। ২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেটভুক্ত করে পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দ্রুত নিরসন করতে হবে। ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এইচ.ই-এর অধিভুক্তি থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আওতায় আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করতে হবে।

৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পদ সংরক্ষণ করতে হবে। ৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল প্রদান করতে হবে। ৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ম্যাচ (ম্যাচিং) সুবিধা ভাতা প্রদান করতে হবে। ৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আলোচনায় না বসলে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com