শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানার নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।এর আগে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।ঢাকা-১০ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, জামায়াতের প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দেবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। তবে আসিফ মাহমুদ ১২ ডিসেম্বর জানান, তিনি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়বেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com