শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন। সোমবার (২২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন–এর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “২৫ তারিখ বৃহস্পতিবার, ২৬ তারিখ শুক্রবার এবং ২৭ তারিখ শনিবার। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অফিস খোলা থাকে। সেই ২৭ তারিখেই ভোটার হওয়া, আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান।” তিনি জানান, তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে মাঠপর্যায় থেকে ভোটার হওয়ার সুযোগ থাকে না। তখন বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারে চলে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ১১ ডিসেম্বর। ফলে কোন প্রক্রিয়ায় তারেক রহমান ভোটার হবেন, সেটি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। দলীয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে দীর্ঘ প্রায় ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসেই তার ভোটার সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর তফসিল ঘোষণার পর শেষ মুহূর্তে ক্যান্টনমেন্টের বাসা থেকে ভোটার হয়েছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com