শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ফের ভারতীয় হাইকমিশনারকে তলব করল বাংলাদেশ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে মন্ত্রণালয় ত্যাগ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়। ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ও কর্মকর্তা–কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাতেই ভারতীয় দূতকে তলব করা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্য’ নিয়ে উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারত হয়ে পালিয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকে ভারত সরকারের সহযোগিতা কামনা করে ঢাকা।

সেদিন ভারত একটি প্রেস নোটে দাবি করে, ভারতের ভূখণ্ড কখনোই বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হয়নি। দিল্লি আরও বলে, বাংলাদেশে একটি মুক্ত, ন্যায্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নির্বাচনী প্রসঙ্গে ভারতকে ‘নসিয়ত না করার’ পরামর্শ দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com