সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তেঁতুলিয়ায় ঘন কুয়াশা—দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেমে এসেছে কনকনে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জনপদ। এমন পরিস্থিতিতে দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার একই সময়ে ছিল ১২ ডিগ্রি। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। কাঞ্চনজঙ্ঘা–হিমালয় পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তরীয় শীতল বাতাস বইছে, যা বাড়িয়েছে শীতের তীব্রতা।

শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় কাজে বের হতে পারছেন না অনেকে। দিনভর সূর্যের দেখা না মেলায় জনজীবন আরও স্থবির হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে যায়, আর রাতে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো।

এক মাইক্রোবাসচালক বলেন, “ঘন কুয়াশার কারণে রাতে তো গাড়ি চালানোই যায় না, এমনকি দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে।” ভ্যানচালকদেরও ভোগান্তি বেড়েছে। একজন ভ্যানচালক জানান, “ভ্যানের হাতলে হাত রাখা যায় না, হাত-পা অবশ হয়ে যায়। খুব কষ্টে একবেলা রিকশা চালাচ্ছি।” তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com