বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর ৬৭ বছর পূর্ণ করায় অবসরে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবেই বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের সর্বোচ্চ আদালতের নতুন প্রধান বিচারপতি হতে যাচ্ছেন বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সূত্র বলছে, আগামী দু–এক দিনের মধ্যেই তাঁর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।সুপ্রিম কোর্টে বার্ষিক ছুটি চলমান থাকায় গত বৃহস্পতিবার ছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। গত বছর ১১ আগস্ট তিনি দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী রবিবার অনুষ্ঠিত হতে পারে। আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।” আইনজ্ঞরা মনে করছেন, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা বিচার বিভাগে নতুন গতি সঞ্চার করবে। বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com