আরএনবি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা রাজনৈতিক জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে। নতুন করে জোটে যোগ দিয়েছে এলডিপি ও এনসিপি। এতে জোটে অংশগ্রহণকারী দলের সংখ্যা দাঁড়াল ১০টিতে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাব-এর আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও কয়েকটি দল জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও এই মুহূর্তে সেটি সম্ভব হয়নি। এর আগে এই জোটে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।