মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নতুন বছরে ছুটি কমলো ১২ দিন

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক | ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকায় আগের বছরের তুলনায় মোট ১২ দিন ছুটি কমানো হয়েছে। এ ছাড়া পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময়জুড়ে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হলে ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকবে।

তালিকা পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিন ছুটি ছিল। ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন করা হয়েছে। এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও এক দিন কমানো হয়েছে।

যেসব দিবসে ছুটি থাকছে না ২০২৬ শিক্ষাবর্ষে যেসব দিবসে ছুটি রাখা হয়নি, সেগুলো হলো পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া।

নতুন করে ছুটি যুক্ত অন্যদিকে, আগে ছুটি না থাকলেও এবার পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com