মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গুম-খুন বন্ধ থাকলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না: আখতার হোসেন

  • সবশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৬ জন সংবাদটি দেখেছেন
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্বারা গুম-খুন না ঘটলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতেন না।”

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর পার্কের মোড়ে আবু সাঈদ চত্ত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আখতার হোসেন বলেন, “এনসিপি এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যায়নি। বাংলাদেশের পরিস্থিতি ও জনগণের প্রয়োজনেই আমরা সিদ্ধান্ত নেবো, সময়ই বলে দেবে কোন পথে এগোব।”

তিনি জানান, ঐক্যমত কমিশনের জুলাই সনদে আইনগত ভিত্তি প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ ইতিবাচক দিক। এনসিপির পক্ষ থেকেও জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে।

বক্তব্যে আখতার হোসেন বলেন, “র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কিছু সদস্য গুম-খুনের মতো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। জুলাই আন্দোলনের সময় যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, গুম, খুন ও আয়নাঘরের মতো অমানবিক কর্মকাণ্ড দেশের গণতন্ত্রকে কলুষিত করেছে এবং সরকারের প্রতি জনআস্থার সংকট তৈরি করেছে।

আখতার হোসেন আসন্ন সংসদ নির্বাচনের আগেই এসব ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানান। তিনি বলেন, “ন্যায়বিচার ও সংস্কার ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

বিকেলে নগরীর নবদীগঞ্জ এলাকায় এনসিপি রংপুর জেলা ও মহানগর নেতাকর্মীদের আয়োজিত গণসংবর্ধনা ও পথসভায় যোগ দেবেন আখতার হোসেন। সেখানে তিনি সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন নির্বাচনে দলের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com