শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

রাষ্ট্রীয় শোকের কারণে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত

  • সবশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান জাতীয় পার্টির প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য। তিনি বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের–এর নির্দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com