বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

জয়শঙ্করের ঢাকা সফরকে ভিন্নভাবে দেখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ জন সংবাদটি দেখেছেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান টানাপড়েন কমবে কি না—তা ভবিষ্যতে বোঝা যাবে। বিষয়টি এখনই মূল্যায়ন করার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ–ভারত সম্পর্ক বহুস্তর ও দীর্ঘদিনের। একটি সফর বা নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে এই সম্পর্ককে ব্যাখ্যা করা সমীচীন নয়। সময়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই দুই দেশের সম্পর্কের অগ্রগতি নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এসব যোগাযোগের ফলাফল ভবিষ্যতে দৃশ্যমান হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com