মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব, সভাপতি মুজাহিদ ফয়সাল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯১ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল। আর শাখার সেক্রেটারি মনোনীত হয়েছেন আরবি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুর এলাকায় সংগঠনটির নিজস্ব ওয়েলফেয়ার ভবনে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল আগের কমিটিতে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এমফিল কোর্সে অধ্যয়নরত। অন্যদিকে নবনির্বাচিত সেক্রেটারি মেহেদী হাসান পূর্ববর্তী কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন নেতৃত্বের অধীনে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখার সদস্যরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com