মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পুঠিয়ায় কলা হাটে ট্রাক উল্টে চারজন নিহত, আহত কয়েকজন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার বানেশ্বর কলা হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), নাটোর সদরের পাকপাড়ার আক্কেল প্রামাণিকের ছেলে মুনক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার অস্কারপুর এলাকার মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

স্থানীয় বাসিন্দারা জানান, নাটোর অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কলা হাটসংলগ্ন সড়কের পাশে উল্টে যায়। এতে হাটে অবস্থানরত কয়েকজন ব্যবসায়ী ও পথচারী চাপা পড়েন।

রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম জানান, প্রাথমিকভাবে চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com