মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যু

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান।

জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি একই ওয়ার্ডের বাসিন্দা আরশাদ মিয়ার ছেলে।

এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে উঠে গেলে এতে জামাল উদ্দিনসহ বিএনপির অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হন।

স্থানীয় সূত্র জানায়, ওইদিন রাত ১২টার দিকে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের আইল্যান্ডে উঠে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জামাল উদ্দিনের অবস্থার অবনতি হলে তাঁকে এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন মারা যান।

জামাল উদ্দিনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, মহান আল্লাহ যেন জামাল উদ্দিনের নেক আমল কবুল করেন এবং তাঁকে জান্নাতবাসী করেন। পাশাপাশি তাঁর শোকাহত পরিবার–পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com