শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

ঠাকুরগাঁও থেকে রংপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১ জন সংবাদটি দেখেছেন

রংপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, মেরিল সুমনের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রসহ একাধিক হত্যা ও নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে রংপুরে আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মেরিল সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত এই সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com