শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

বিএনপি প্রার্থীকে কাফনের কাপড়সহ চিঠি, হাদির মতো হত্যার হুমকি

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রাণনাশের হুমকি পেয়েছেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে হত্যা করা হবে—এমন হুমকি দিয়ে তাঁর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতো পরিণতির মুখে পড়তে হবে শাহজাহান চৌধুরীকে। গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে ডাকযোগে এই চিঠি পাঠানো হয় বলে জানা গেছে। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামের একটি গোষ্ঠীর উল্লেখ থাকলেও তারা কারা—সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়েছে।

চিঠির ভাষায় বলা হয়, নির্বাচনী কার্যক্রম থেকে সরে থাকার অনুরোধ জানিয়ে উল্লেখ করা হয়েছে যে, ২৪ ঘণ্টা তাঁকে নজরদারিতে রাখা হয়েছে এবং এটি ‘উপহার’ হিসেবে কাফনের কাপড় পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, ডাকঘরের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। তাঁর ধারণা, এলাকার কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে তাঁরা সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, ভয় দেখিয়ে তাঁকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব হুমকিতে তিনি বিচলিত নন। চাপ সৃষ্টি করে তাঁকে নির্বাচন থেকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, মানুষের মৃত্যু একবারই হবে—এ নিয়ে তিনি অতিরিক্ত আতঙ্কিত নন।

এ বিষয়ে উখিয়া থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, হুমকির ঘটনায় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com