মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বোর্ডের ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান–কে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেও বিসিবির পরিচালকেরা অনলাইনে আলোচনা করেন। ওই বৈঠকে প্রাথমিকভাবে অধিকাংশ পরিচালক কঠোর কোনো অবস্থানে না যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব স্পষ্ট হওয়ার পর বোর্ডের সিদ্ধান্তে পরিবর্তন আসে।এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দুপুরে গণমাধ্যমকে জানান, অল্প সময়ের মধ্যেই বোর্ডের অবস্থান স্পষ্ট করে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।এরই মধ্যে বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এই সিদ্ধান্ত আজই নিয়েছে বিসিবি। ভারতের ক্রিকেট বোর্ডের সাম্প্রদায়িক নীতির প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।বিসিবি সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমানকে উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষিতেই বোর্ড আইসিসি–কে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এদিকে, বিশ্বকাপ সামনে রেখে শনিবার সকালেই লিটন দাস–কে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com