সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, একাধিক শৈত্যপ্রবাহের আভাস

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। কোনো কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে মাসজুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেওয়া মাসিক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, জানুয়ারিতে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি হতে পারে মৃদু থেকে মাঝারি মাত্রার এবং আরও ১ থেকে ২টি মাঝারি থেকে তীব্র প্রকৃতির শৈত্যপ্রবাহ।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, এই সময়ে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা কোনো ধরনের নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই।পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক মাত্রায় থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো দিন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।ঘন কুয়াশার প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া জানুয়ারিতে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দৈনিক গড় বাষ্পীভবন ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com