শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

গুলশানে তারেক রহমানের বাসার সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আটক

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃরাজধানীর গুলশানে তারেক রহমান–এর বাসভবনের সামনে থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসার সামনে থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি বাসভবন ও আশপাশের এলাকার বিভিন্ন বাড়ি ও গাড়ির ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে আটক করেন।এর কিছুক্ষণ পর, সকাল ১১টা ১৫ মিনিটে একই স্থানের সামনে থেকে মো. ওমর ফারুক নামে আরও একজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, দেহ তল্লাশির সময় ওমর ফারুকের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গুলশান থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক দুই ব্যক্তিকে এলিট ফোর্সের সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। একজন সন্দেহজনকভাবে মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলছিলেন এবং অপরজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com