বিশ্ববাজারে ফের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে স্বর্ণের দামে। একইসঙ্গে শক্ত অবস্থান নিয়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুও। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন, যার প্রভাব সরাসরি পড়েছে ধাতব বাজারে।
সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার লেনদেন হয়েছে ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধিতে, প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ৯০ ডলারে।