মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জকসু নির্বাচনে আচরণবিধি ভাঙার অভিযোগ, ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ইউটিএলের প্রতিবাদ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। সংগঠনটির অভিযোগ, ওই প্যানেলের পক্ষ থেকে ব্যালট নম্বরসংবলিত তালিকা বা বই ভোটকেন্দ্রে প্রবেশ করানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন।মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ইউটিএলের সদস্যসচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলার সময় একটি পোলিং এজেন্টের হাতে বড় আকারের একটি বই দেখা গেছে, যেখানে ব্যালট নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত ছিল। তিনি জানান, একাধিক কেন্দ্রে এমন বই পাওয়া গেছে, যেখানে স্পষ্টভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের নাম উল্লেখ রয়েছে। ড. বিলাল হোসাইন আরও বলেন, “শুধু কে এই কাজটি করেছে, সেটিই মুখ্য বিষয় নয়। বরং প্রশ্ন হচ্ছে—এ ধরনের তালিকা কীভাবে প্রস্তুত হলো এবং কীভাবে তা পোলিং এজেন্টদের হাতে পৌঁছাল। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।” তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ইউটিএলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। এ সময় ইউটিএলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com