মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জকসু নির্বাচন: শিবির সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রীর সঙ্গে হেনস্তার অভিযোগ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত একটি প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা করে পুলিশের কাছে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। যদিও পরে পুলিশ ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। ভুক্তভোগী মাহিমা আক্তার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাহিমা আক্তার ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। সে সময় তিনি হিজাব ও নিকাব পরিহিত ছিলেন। অভিযোগ রয়েছে, শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার পরিচয় জানতে চাইলে তাকে নিকাব ও মাস্ক খুলতে বলেন।এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দীন বাসিত, জবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, বর্তমান সদস্যসচিব সামছুল আরেফিনসহ একাধিক নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে তারা পুলিশের একটি কাভার্ড ভ্যান আটকিয়ে সামনে অবস্থান নেন।ভুক্তভোগী মাহিমা আক্তার বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে একজন আত্মীয় ছিলেন। ওই সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে তাকে হেনস্তা করেন এবং হিজাব ও মাস্ক খুলতে চাপ দেন।এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, মাহিমা আক্তার তার স্ত্রী এবং একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে তাদের প্যানেলের পক্ষে কাজ করছিলেন। সকাল থেকেই গেটের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং একপর্যায়ে পুলিশি সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।রিয়াজুল ইসলাম আরও অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা ওই সময় ‘মব’ সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনার বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সমস্যার সমাধান করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com