বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ জন সংবাদটি দেখেছেন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে আর নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তবে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি অফিস নির্বাচনী প্রক্রিয়ায় কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দেশে ফেরা নিয়ে প্রশ্নের উত্তরে দুজারিখ বলেন, সংবাদ বিশ্লেষণ করা জাতিসংঘের কাজ নয়। তিনি জানান, বাংলাদেশের জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক আকাঙ্ক্ষার ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘ সমর্থন অব্যাহত রাখবে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মৃত্যুতে তাঁর পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানানো হয়েছে বলেও জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com