শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

৪ দিনের সফরে ১০ জেলায় যাবেন তারেক রহমান

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন
১০ জেলায় যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের জেলা সফরে বের হচ্ছেন। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে শুরু হয়ে এই সফর শেষ হবে ১৪ জানুয়ারি বগুড়ায়। সফরকালে তিনি দেশের মোট ১০টি জেলা পরিদর্শন করবেন।

বিএনপি সূত্র জানায়, নির্বাচনী আচরণ বিধির কারণে এই সফরে তারেক রহমান কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেবেন না। সফরের মূল উদ্দেশ্য হিসেবে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনে নিহত যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ ছাড়া তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, ১১ জানুয়ারি: সকাল ৯–১০টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়ে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি: বগুড়ার কর্মসূচি শেষে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। পরে ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি: ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের কর্মসূচি শেষে রংপুরে অবস্থান করবেন। ১৪ জানুয়ারি: রংপুর থেকে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

তিনি আরও জানান, এটি একটি প্রাথমিক সফরসূচি, পরিস্থিতি অনুযায়ী এতে পরিবর্তন আসতে পারে।

আতিকুর রহমান বলেন, সফরে কোনোভাবেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না হয়—সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন বা প্রচার সামগ্রী ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে তারেক রহমানের চার দিনের সফরসূচি সম্পর্কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রশাসনকে এ তথ্য জানানো হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com