শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

প্রবাসী ভোটে নতুন অধ্যায়: লাখো ব্যালট পৌঁছাচ্ছে বিদেশে

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার উদ্দেশ্যে পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধিত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন, আর বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

সালীম আহমাদ খান জানান, ১০ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন, যাঁদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, তাঁদেরই এর গোপনীয়তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। কোনোভাবে গোপনীয়তা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করা হতে পারে।

তিনি আরও জানান, ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর আগেই অধিকাংশ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সিঙ্গাপুরে ১৭ হাজার ৭৫৯ জনের কাছে, আর সৌদি আরবে পাঠানো হয়েছে ১২ হাজার ব্যালট।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com