মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সংগীত বিভাগে শিবির প্যানেলের ভরাডুবি, ভিপিতে মাত্র ৪ ভোট

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সংগীত বিভাগে ছাত্রশিবির–সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল চরম ভরাডুবির মুখে পড়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, জিএস ও এজিএস—এই দুই পদে ওই প্যানেলের কোনো প্রার্থীই একটি ভোটও পাননি। ভিপি পদে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ৪।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সংগীত বিভাগের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে এই তথ্য জানা যায়।

অন্যদিকে একই বিভাগে ছাত্রদল–সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। জিএস পদে খাদিজাতুল কুবরা অর্জন করেছেন ৪৮ ভোট এবং এজিএস পদে বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৮ ভোট।

উল্লেখ্য, ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখনো জকসু নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হয়নি। নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২০টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে।

এ পর্যন্ত ঘোষিত ২০ কেন্দ্রের ফল অনুযায়ী, ছাত্রদল–সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। জিএস পদে খাদিজাতুল কুবরার প্রাপ্ত ভোট ১ হাজার ১০৪ এবং এজিএস পদে এবিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ১ ভোট।

অন্যদিকে ছাত্রশিবির–সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট। জিএস পদে আবদুল আলীম আরিফ পেয়েছেন ২ হাজার ৪৮৭ ভোট এবং এজিএস পদে মাসুদ রানার প্রাপ্ত ভোট ২ হাজার ২২১।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com