শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

স্বর্ণের দামে স্বস্তি, নতুন মূল্য তালিকা কার্যকর

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ জন সংবাদটি দেখেছেন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও কমেছে সোনার দাম। এর প্রভাব হিসেবে প্রতি ভরিতে ১ হাজার ৪৯ টাকা কমিয়ে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত এই দাম বৃহস্পতিবার সমন্বয়ের পর শুক্রবার (৯ জানুয়ারি) থেকে দেশের বাজারে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, যা আগে ছিল ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা (আগে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা) এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকায়, যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে।

এদিকে স্বর্ণ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com