সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনৈতিকভাবে প্রশ্নের উত্তর সংগ্রহের প্রস্তুতির অভিযোগে

বিএনপি নেতাসহ আটক ৬

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনৈতিকভাবে প্রশ্নের উত্তর সংগ্রহের প্রস্তুতির অভিযোগে বিশেষ প্রযুক্তিগত ডিভাইসসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন মিনারুল ইসলাম, যিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বলে পরিচিত।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন বাসা থেকে তাদের আটক করা হয়। আটক মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে। আটক অপর পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাসা থেকে ছয়জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযানের কার্যক্রম এখনো চলমান রয়েছে। ঘটনার পর জেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক রয়েছে প্রশাসন।

ঘটনাটি নিয়ে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হলেও সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা বলেন, ছয়জন আটকের বিষয়টি তিনি অবগত হয়েছেন। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পরীক্ষার কার্যক্রম চলমান থাকায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার মোট ৩৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী। সংবাদ সুত্র: কালেরকন্ঠ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com