সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি, গভীর উদ্বেগ মির্জা ফখরুলের

  • সবশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১১ জন সংবাদটি দেখেছেন

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো হয়নি। তাঁর ভাষায়, সরকার অস্ত্র উদ্ধার কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান অবস্থায় তারা উদ্বিগ্ন হলেও আশা করছেন—নির্বাচনকালীন সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশ মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে প্রচার কার্যক্রম শুরু হলে প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

ভারতে বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেট শুধু খেলা নয়—এর সঙ্গে জাতীয় সম্মান জড়িয়ে আছে। ক্রিকেটকে হেয় করা মানে দেশকেই অপমান করা। এ বিষয়ে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি তার সঙ্গে একমত। তিনি আরও বলেন, ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ না বাড়িয়ে জাতীয় স্বার্থে ঐকমত্য প্রয়োজন।

এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই এসব দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com